ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ৪

০ মতামত 33 views

চলমান সংঘাত আজ মঙ্গলবার ১২তম দিনে পৌঁছেছে। এদিনও চলছে উভয় পক্ষের পালটাপালটি হামলা। এর মধ্যে ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ইরানের টানা তৃতীয় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, ‘আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোঁয়া উড়ছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম, ততই স্পষ্ট হচ্ছিল যে একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। একটি ভবনের বাইরে আমরা একজন পুরুষের লাশ দেখতে পাই। ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে আরও একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া যায়। আমরা আহতদের জন্য ত্রায়াজ পয়েন্ট (তাৎক্ষণিক চিকিৎসা কেন্দ্র) স্থাপন করেছি এবং বেরিয়ে আসা বাসিন্দাদের স্বাস্থ্যপরীক্ষা করছি।’

সূত্র: বিবিসি ও টাইমস অব ইসরাইলের।

Leave a Comment