উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচার হলেও মামলা হয়নি: আসিফ নজরুল

০ মতামত 86 views

সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বারবার মিথ্যাচার করা হলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের বিশেষ সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘সরকার নিয়ে, এমনকি আমাকে নিয়েও ভয়ংকর মিথ্যাচার চলছে। অথচ সরকার সেসব বিষয়ে প্রতিবাদও করে না, মামলা তো নয়ই।’

তিনি অভিযোগ করে বলেন, অনেক সময় অন্যায় তদবির আসে, সেগুলোর প্রতি কোনো গুরুত্ব না দিলেই তাকে নিয়ে গালাগালি শুরু হয়। তিনি বলেন, ‘আমাকে কখনো ভারতের দালাল বানানো হয়, কখনো গুজবের মাধ্যমে চরিত্র হনন করা হয়। এসব আমি জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি।’

আইন উপদেষ্টা আরও জানান, দেশে বিচার বিভাগ ও পুলিশের ক্ষেত্রে বড় ধরনের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ‘বিচার ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। আদালতগুলো ধাপে ধাপে ডিজিটালাইজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে ইতোমধ্যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া চালু করা হয়েছে।’

Leave a Comment