কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে পলাশে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

০ মতামত 109 views

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে নরসিংদীর পলাশ উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার সকালে উপজেলা শহীদ মিনার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা আবুল কাসেম সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সাইয়্যেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাসুদ করিম।

বক্তারা বলেন, “ আজ যারা পিআর পদ্ধতি কি, তা বুঝতে চাচ্ছেননা একসময় তারা কেয়ারটেকার পদ্ধতিও বুঝতে চাইতেননা! জনগণ তাদের বুঝতে বাধ্য করেছিল, পরবর্তীতে কেয়ারটেকারের জন্য আমাদের সাথে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা ও জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়ন ছাড়া দেশে নতুন করে ফ্যাসিবাদী উত্থান ঠেকানো সম্ভব নয়।” ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই তবে আমাদের দাবী গুলো অবশ্যই পুরন করে নির্বাচন দিতে হবে

তারা আরও ঘোষণা দেন, জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ের মাধ্যমেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

Leave a Comment