খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার

০ মতামত 37 views

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, অবরোধ কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা এবং প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত আংশিক আশ্বাসের ভিত্তিতে এই অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে আলোচনা করে।

Leave a Comment