গাজায় ইসরাইলি হামলা আরও তীব্র, একদিনেই নিহত ৭৭ ফিলিস্তিনি

০ মতামত 51 views

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ একদিনেই ইসরাইলি হামলায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা, আর ১১ জন নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকার সময়।

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের মুখে গাজা সিটির শত শত বাসিন্দা এলাকা ছেড়ে পালাচ্ছেন। কেউ ট্রাকে, কেউ ভ্যানে আবার কেউ গাধার গাড়িতে করে হাতে গোনা সামান্য মালপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।

নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইর আল-বালাহ এলাকার কাছে অনেক পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাবু স্থাপন শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, এই মানুষগুলোর অনেকেই কয়েকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

Leave a Comment