রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটটির পঞ্চম তলায় এ আগুন লাগে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার বলেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একাধিক ইউনিট পাঠানো হয়। বর্তমানে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।