চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

০ মতামত 74 views

দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এতে ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল থেকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দরে কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে সারাদেশের সব কাস্টম হাউস ও স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সরকার বিষয়টির সমাধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে সব ধরনের পদকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করে।

এছাড়া বিক্ষোভকারী কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সরকার বলেছে, জনগণ ও অর্থনীতি রক্ষার স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ঘোষণার পর আন্দোলনরত কাস্টমস কর্মকর্তারা রোববার সন্ধ্যায় কাজে ফেরার সিদ্ধান্ত নেন।

বন্দর সূত্রে জানা গেছে, সোমবার বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।

Leave a Comment