চাঁদাবাজির অভিযোগে সিলেটে বিএনপি নেতার সব পদ স্থগিত

০ মতামত 175 views

চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে।

তার স্থলে উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় সাহাব উদ্দিনের নাম উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিষয়ে পরিবেশ অধিদপ্তর কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

Leave a Comment