চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

০ মতামত 75 views

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি নিজ বাসায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফল হার্ট বাইপাস সার্জারির দশ দিন পর আমির সাহেব হাসপাতাল ত্যাগ করেন। তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

গত ২ আগস্ট ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Comment