জুলাই মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫৪২ জন।
বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিআরটিএ জানায়, বিভাগীয় অফিসের মাধ্যমে এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।
বিভাগভিত্তিক দুর্ঘটনা ও প্রাণহানি
- ঢাকা বিভাগ: ১১৩ দুর্ঘটনায় নিহত ১০৩, আহত ১৫১
- চট্টগ্রাম বিভাগ: ১০০ দুর্ঘটনায় নিহত ৮৯, আহত ৯২
- রাজশাহী বিভাগ: ৪৯ দুর্ঘটনায় নিহত ৫৩, আহত ৪৫
- খুলনা বিভাগ: ৪৪ দুর্ঘটনায় নিহত ৪৩, আহত ৫০
- বরিশাল বিভাগ: ২৫ দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৪৬
- সিলেট বিভাগ: ৩০ দুর্ঘটনায় নিহত ২৬, আহত ৯৯
- রংপুর বিভাগ: ৪৩ দুর্ঘটনায় নিহত ৩৮, আহত ৪৮
- ময়মনসিংহ বিভাগ: ২৩ দুর্ঘটনায় নিহত ১৪, আহত ১১
যানবাহনভিত্তিক দুর্ঘটনা (৬৪২টি)
বাস/মিনিবাস ১১৭টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩৩টি, মোটরসাইকেল ১১৬টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৫টি, মোটরকার/জিপ ১৭টি, অটোরিকশা ৩৭টি, ইজিবাইক ১০টি, ব্যাটারিচালিত রিকশা ১৪টি, ভ্যান ৯টি, ট্রাক্টর ৬টি, অ্যাম্বুলেন্স ১টি এবং অন্যান্য যানবাহন ১২৭টি।
নিহতদের মধ্যে
মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৩ জন, ট্রাক/কাভার্ডভ্যানে ৪৮ জন, বাস/মিনিবাসে ৪৭ জন, অটোরিকশায় ২৮ জন, মাইক্রোবাসে ১৯ জন, পিকআপে ১৮ জন, ভ্যানে ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, মোটরকার/জিপে ৩ জন ও ট্রাক্টরে ১ জন প্রাণ হারান। এছাড়া অন্যান্য যানবাহনে প্রাণ হারিয়েছেন ৮৫ জন।