টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

০ মতামত 49 views

সারা দেশে আগামী পাঁচ দিন টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শনিবার (৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক। তিনি বলেন, “আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।”

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Comment