দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ৯৫ জন এবং বাকি রোগীরা ঢাকা সিটির বাইরে বিভিন্ন জেলার বাসিন্দা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ২২ হাজার ৩০৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন এবং ৯৮ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।