নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর দাবিতে করা আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আজকের শুনানিতে জামায়াতে ইসলামীর পক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ২৩ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর দাবিতে আপিলের তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ইন্টারভেনর হিসেবে আদালতে বক্তব্য রাখেন।
২২ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এর আগের দিন ২১ অক্টোবর থেকে শুরু হয় এই আপিলের মূল শুনানি।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেন আদালত।