থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের

০ মতামত 31 views

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, দেশ দুটির নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে।

শনিবার স্কটল্যান্ডে নিজের ব্যক্তিগত গলফ রিসোর্ট সফরের শুরুতে ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “উভয় দেশ যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে।”

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই ব্যাপারে কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায় থাইল্যান্ড।”

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের কারণে উভয় পক্ষেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।

Leave a Comment