বিএনপির জরুরি সভা,  ভার্চুয়াল মাধ্যমে যুক্ত তারেক রহমান

০ মতামত 31 views

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সভা আজ (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয়।


‎বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন।

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন।


‎কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। আজ দুপুরের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন।

Leave a Comment