বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে ছাত্র-জনতা

০ মতামত 29 views

তরুণ প্রজন্মের বিক্ষোভে এবার উত্তাল নেপাল। সোমবার (৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুর নতুন বাণেশ্বরে ব্যাপক সংঘর্ষের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।

এদিন বিক্ষোভকারীদের একটি অংশ পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে প্রবেশ করলে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এর আগে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্ষতিগ্রস্ত করে। এসময় তারা গাছের ডাল ও পানির বোতল ছুড়ে পুলিশের দিকে আক্রমণ চালায় এবং দুর্নীতিবিরোধী স্লোগান দেয়।

সংঘর্ষে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন বলে সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি নিশ্চিত করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত বহু বিক্ষোভকারী সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ রয়েছে, সরকারী দুর্নীতি ও সম্প্রতি ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাটও রয়েছে—নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে হাজারো তরুণ রাস্তায় নেমে এসেছে।

Leave a Comment