বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজা, শেয়ার করলেন মুহূর্ত

০ মতামত 89 views

তাহসান খান ও রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক স্বর্গরাজ্য! বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর, তা কারো বুঝতে বাকি নেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ। ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি- আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে।

আর তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা। বলা বাহুল্য, সবকিছুতেই তাদের মধ্যে পাওয়া গেল এক স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া।

ছবির ক্যাপশনে রোজা লেখেন , ‘প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সাথে কাটানো, যেখানে নীরবতা বোঝাপড়ায় ভরা, ভোর ওঠার মতো কানে ফিসফিসানি, প্রতিশ্রুতি এবং ভালোবাসা; যা পুরোপুরি আমাদের।’

Leave a Comment