অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার দুপুরে এই ভাষণ প্রদান করবেন ড. ইউনূস। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।