মধ্যরাতে হাজারীবাগ বেড়িবাঁধে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

০ মতামত 25 views

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ এসে বাসটিতে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে এবং কিছুক্ষণের মধ্যেই এটি পুড়ে যায়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ দগ্ধ হয়ে যায়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Comment