মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা

০ মতামত 110 views

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তা মেনে নেওয়া হয়েছে।”

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো:

  1. নিহত শিক্ষার্থীদের নাম ও ঠিকানা প্রকাশ।
  2. আহতদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।
  3. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় নিঃশর্ত ক্ষমা।
  4. প্রত্যেক হতাহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।
  5. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল।
  6. বিমান প্রশিক্ষণের পদ্ধতিগত সংস্কার।

আইন উপদেষ্টা আরও জানান, দাবি বাস্তবায়নের বিষয়গুলো নজরদারিতে রাখা হবে এবং শিক্ষার্থীদের সুরক্ষা ও মনোবল অক্ষুণ্ন রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

Leave a Comment