মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

০ মতামত 26 views

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে নির্মম এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় পরিবারের আরও একজন সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া গুরুতর আহত একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Comment