রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে হাবিবা আক্তার মীম (১৮) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল আনুমানিক ২টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তার পরিবার।
নিখোঁজ হাবিবা আক্তার মীম রাজধানীর বারিধারা এলাকায় একটি কাপড়ে দোকানে প্যাকেজিং এর চাকরি করতেন। ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু সে বাড়ির ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। রওয়ানা হওয়ার কিছুক্ষণ পূর্বে তার নানী আমেনাকে ফোন করে জানান, “আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশন আছি।” সেটাই ছিল তার শেষ কথোপকথন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ মীমের সাথে ছিল ১ টি মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ৪০হাজার টাকা।
মীম হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মোঃ রুবেল মিয়ার মেয়ে। ছোট বেলায় মাকে হারান।বাবাও আরেকটি বিয়ে করে সংসার করেন। সে নিজের ইচ্ছায় চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
তার নানী আমেনা খতুন নিকটস্থ থানা ও পরিচিত জায়গাগুলো খুঁজে দেখেছেন, তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন।
তার পরিবার বলছে, মীমের মতো একজন শান্ত ও দায়িত্ববান মানুষ হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা চরমভাবে আতঙ্কিত ও দুশ্চিন্তায় আছি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ শহীদ উল্যা জানান, নিখোঁজের বিষয়ে আমরা অবগত হয়েছি। এ বিষয়ে যদি লিখিত অভিযোগ দায়ের করা হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।