রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

০ মতামত 49 views

জুলাই সনদের বাধ্যবাধকতা ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, “ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করা হবে।”

Leave a Comment