রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

০ মতামত 24 views

মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নিধন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব পেশ করেছেন তিনি।

রোববার (২৫ আগস্ট) কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা সংকট সমাধানে শুরু হওয়া তিন দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে তিনি এ প্রস্তাব দেন।

ড. ইউনূস বলেন, ২০১৭ সালে এবং তারও আগে থেকে সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। জাতিগত নিধন রুখতে বাংলাদেশ নৈতিক দায়িত্ব পালন করেছে।

তিনি আরও বলেন, মিয়ানমার সরকার ও আরকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রধান উপদেষ্টা তার প্রস্তাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি, ন্যায়বিচারের আওতায় অপরাধীদের বিচারের ব্যবস্থা, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “সমস্যার উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।”

Leave a Comment