লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

০ মতামত 53 views

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ১৭৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে তাদের প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করে।

রাষ্ট্রদূত লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমন করতে হবে এবং এ জন্য দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি প্রত্যাবর্তনকারীদের নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান এবং মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে উৎসাহিত করেন।

Leave a Comment