শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ

০ মতামত 38 views

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন উৎসবমুখর পরিবেশে।

কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কেন্দ্রে কয়েকজন প্রার্থী লিফলেট বিতরণ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তা বন্ধ করে দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। এদিকে পুরো ক্যাম্পাসজুড়ে নির্বাচনী উৎসবের আবহ বিরাজ করছে।

Leave a Comment