শুষ্ক থাকবে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

০ মতামত 83 views

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে দিনের বাকি সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে, সারাদেশের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুরের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment