সানোয়ার হোসেন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫২ত ম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। উপজেলা একাডেমীর শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি ডিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, সেরুয়া দহপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস সালাম, সাবিনা ইয়াসমিন, রহিমা আক্তার, আব্দুল বাছেদ, মকবুল হোসেন, শাহাদাত হোসেন, বাশির উদ্দিন, মাহমুদুল্লাহ আল কাফি, আব্দুল মালেক, হুমায়ুন কবির, শফিকুল ইসলাম, ওবায়দুর রহমান, সুজন কুমার, মকবুল হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
63