বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ প্রভাবে সারাদেশে আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা ভিন্ন হতে পারে, কিছু স্থানে কম আবার কিছু স্থানে বেশি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোন্থা মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এসময় বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।