দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভালো মানের (২২ ক্যারেট) সোনার প্রতি ভরিতে নতুন করে বেড়েছে ৩ হাজার ৪৪ টাকা।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
- প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ: ১,৭৮,৮৩২ টাকা
- প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ: ১,৭০,৭০৩ টাকা
- প্রতি ভরি ১৮ ক্যারেট স্বর্ণ: ১,৪৬,৩১৩ টাকা
- সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১,২১,১৬৬ টাকা