রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন লেগে যায়।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা ব্রিজের ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের পর সেখানেই থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন বলেন, সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।