হেরেও মাথা উঁচু মেসির, ‘আমরা চেষ্টা করেছি, গর্বিতভাবে ফিরছি’

০ মতামত 40 views

একদিকে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেইঁ জার্মেই (পিএসজি), অন্যদিকে মেজর লিগ সকারের নবাগত ইন্টার মায়ামি। অভিজ্ঞতা, স্কিল, গতি; সব দিক থেকেই যেন ম্যাচটা ছিল অসম লড়াই। কিন্তু যখন প্রতিপক্ষ দলে লিওনেল মেসি, তখন কোনো প্রতিযোগিতাই ছোট হয়ে থাকে না।

৪-০ গোলে পরাজয়, কঠিনই বটে। তবে ম্যাচ শেষে হারের দায় এড়িয়ে যাননি মেসি। বরং স্বীকার করেছেন—পিএসজির মতো দলের বিপক্ষে লড়াই করতে হলে আরও অনেক পথ পাড়ি দিতে হবে তাদের।

মাঠের হার, মন থেকে নয়। নিজের ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মেসি লেখেন, “আজ আমাদের ক্লাব বিশ্বকাপের যাত্রা শেষ হলো এমন একটি দলের বিপক্ষে, যারা এই মুহূর্তে ইউরোপ সেরার মুকুট পরে আছে। তাদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যাদের আমি শ্রদ্ধা করি, আবার দেখা হওয়ায় আনন্দিতও।”

Leave a Comment