এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ১,৪০৩ টাকা।
বুধবার (২ জুলাই) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়।
কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা। জুন মাসে যা ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।
বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম হবে নিম্নরূপ:
৫.৫ কেজি – ৬২৫ টাকা
১২.৫ কেজি – ১,৪২১ টাকা
১৫ কেজি – ১,৭০৫ টাকা
১৬ কেজি – ১,৮১৮ টাকা
১৮ কেজি – ২,০৪৬ টাকা
২০ কেজি – ২,২৭৩ টাকা
২২ কেজি – ২,৫০০ টাকা
৩০ কেজি – ৩,৪০৯ টাকা
৩৩ কেজি – ৩,৭৫০ টাকা
৩৫ কেজি – ৩,৯৭৭ টাকা
৪৫ কেজি – ৫,১১৪ টাকা
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত মূল্য এবং আন্তর্জাতিক বাজারে প্রোপেন-বুটেনের গড় দাম বিবেচনায় নিয়ে এই দাম সমন্বয় করা হয়েছে।