২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল

০ মতামত 35 views

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ডসহ সব আসামির শাস্তি বাতিল করে হাইকোর্ট যে খালাসের রায় দিয়েছিল, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন।

রাষ্ট্রপক্ষের এ আপিলের শুনানি শুরু হয় গত ১৭ জুলাই। এরপর ধারাবাহিকভাবে ৩১ জুলাই, ১৯ আগস্ট, ২০ ও ২১ আগস্ট শুনানি শেষে ৪ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট মামলার সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেন, “২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে এ বিচার টেকে না। যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল, তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।”

Leave a Comment