আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল (৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। বিশেষ করে সিলেট বিভাগেও বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ধারা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।