ইরানে হামলা করতেও পারি, নাও করতে পারি: ট্রাম্প

০ মতামত 158 views

দখলদার ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “আমি এটি বলতে পারব না… আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।”

তিনি আরও বলেন, “আপনি জানেন না আমি এটি (হামলা) করবই কি না। আপনি জানেন না। আমি হামলা করতে পারি। আমি হামলা নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।”

“আমি আপনাকে বলতে পারি— ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি। আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি। আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকত।”— যোগ করেন ট্রাম্প

ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান সংকটে জড়াবে কি না, তা নিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা রাখছেন। কিন্তু একইসঙ্গে তেহরানের ওপর চাপও বজায় রাখছেন, যেন তারা আলোচনার টেবিলে ফিরে আসে।

Leave a Comment