যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, বরং মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে- এমনই তথ্য উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) একটি গোপন প্রতিবেদনে।
বুধবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ডিআইএ’র একটি প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল অবকাঠামো বিনষ্ট হয়নি।
গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। তবে ডিআইএ-এর প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদন বলছে, হামলায় ইরানের মূল ভূগর্ভস্থ পারমাণবিক অবকাঠামো ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হয়নি।