উন্নত রাষ্ট্র গড়তে তরুণদের মাদকমুক্ত রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

০ মতামত 88 views

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেকোনো দেশের উন্নতির প্রধান শক্তি হলো কর্মক্ষম যুবসমাজ। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ যুবশক্তিই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই বৈষম্য, বঞ্চনা, অবিচার এবং মূল্যবোধের সংকট তৈরি হয়েছে, তখনই যুবসমাজ সংকল্প ও ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করেছে। জুলাইয়ের ছাত্র-যুব-জনতার গণঅভ্যুত্থান তারুণ্যেরই বিজয়। উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে।

আজ ২৬ জুন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Leave a Comment