মোবাইলে এসব অ্যাপ থাকলে সাবধান, সাইবার প্রতারণার শিকার হতে পারেন

০ মতামত 40 views

জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ সতর্ক করেছে, কিছু ভুয়া ও ক্ষতিকর মোবাইল অ্যাপ ফোনের ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা বাড়াচ্ছে। এসব অ্যাপ প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হলেও আসল নয়।

‘এসওইএক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ’ উল্লেখযোগ্যভাবে বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। এটি অন্তত ১০ হাজার বার ডাউনলোড হয়েছে এবং ম্যালওয়্যার বহন করছে।

আরও ক্ষতিকর হিসেবে বলা হয়েছে ‘টিকটক ক্লোন অ্যাপ’, ‘ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ’, ‘আর্ট ফিল্টার’, ‘জিপিএস লোকেশন ফাউন্ডার’, ‘আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি’ এবং ‘স্মার্ট কিউ-আর ক্রিয়েটর’ অ্যাপগুলো।

সাইবার নিরাপত্তা বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, এসব অ্যাপ ফোনের ক্যামেরা, অডিও, লোকেশনসহ গোপন তথ্য হাতিয়ে নিতে পারে। তাই এসব অ্যাপ দ্রুত মোবাইল থেকে মুছে ফেলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অ্যাপ ডাউনলোডের সময় ডেভেলপার, রেটিং, ব্যবহারকারীর মতামত খতিয়ে দেখতে এবং অযথা বেশি অনুমতি চাওয়া অ্যাপ ইনস্টল না করার পরামর্শও দেওয়া হয়েছে।

Leave a Comment