বিএনপি মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

০ মতামত 38 views

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনা রাষ্ট্রদূতকে স্বাগত জানান বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Comment