উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তা মেনে নেওয়া হয়েছে।”
শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো:
- নিহত শিক্ষার্থীদের নাম ও ঠিকানা প্রকাশ।
- আহতদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।
- শিক্ষকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় নিঃশর্ত ক্ষমা।
- প্রত্যেক হতাহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।
- ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল।
- বিমান প্রশিক্ষণের পদ্ধতিগত সংস্কার।
আইন উপদেষ্টা আরও জানান, দাবি বাস্তবায়নের বিষয়গুলো নজরদারিতে রাখা হবে এবং শিক্ষার্থীদের সুরক্ষা ও মনোবল অক্ষুণ্ন রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।