বাংলাদেশে জাতীয় সরকার গঠন বা জাতীয় নির্বাচন কখন হবে—এই বিষয়গুলো পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে কি না কিংবা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—এই সিদ্ধান্ত একান্তভাবেই বাংলাদেশের নিজস্ব বিষয়। এতে চীনের হস্তক্ষেপ বা মত দেওয়ার কিছু নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।