নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

০ মতামত 53 views

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এই আস্থা ফিরিয়ে এনে ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “মানুষ তো ভোটকেন্দ্রে যাওয়ার অভ্যাসটাই ভুলে গেছে। ভোটের দিন ছুটি থাকে, তখন অনেকে মনে করে—আমি না গেলেও ভোট কেউ না কেউ দিয়ে দেবে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে।”

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র মুখী করতে হবে সবাইকে। এটাই এখন বড় চ্যালেঞ্জ।

নির্বাচনের চ্যালেঞ্জ বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, দৃশ্যমান চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আইনশৃঙ্খলা। বিশেষ করে জুলাই আন্দোলনের পর যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি একটি বড় চ্যালেঞ্জ। তবে গত বছরের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কমিশন তা মোকাবিলায় সক্ষম।

Leave a Comment