গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের মানববন্ধন

০ মতামত 168 views

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানবতা রাজনীতি ভিত্তিক দল ইনসানিয়াত বিপ্লব মানববন্ধন করে। আজ ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার।

মানববন্ধনে প্রেরিত বাণীতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত অন্যায়ের বিরুদ্ধে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক হত্যাকান্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করে সমাজ ও দেশকে মানবতার বিধ্বংসী অপরাধী রাজনীতির গ্রাসে ধ্বংস করার ষড়যন্ত্র ।

রাজনৈতিক গ্যাং জড়িত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি ব্যতীত কখনো জীবনের সুরক্ষা এবং নিরাপদ সমাজ ও রাষ্ট্র হবে না।

আল্লামা ইমাম হায়াত বলেন, সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দেয়া সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক ও একক গোষ্ঠীর
স্বৈরদস্যুতা মুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ই সকল একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির খুন-সন্ত্রাস-দস্যুতা থেকে জীবন ও রাষ্ট্রকে বাঁচানোর একমাত্র উপায় ।

তিনি আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও খুনী চক্রের সবার গ্রেপ্তার দাবি করেন এবং তার জন্য দয়াময় আল্লাহ তাআলার মাগফেরাত ও প্রাণাধিক প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কামনা করেন ।

জীবনের ঝুঁকি নিয়ে অপরাধী রাজনীতির চক্রের মুখোশ উন্মোচন করে সমাজ ও দেশকে রক্ষার জন্য সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মত্যাগ অনুসরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত এলাকায় তার নামে একটি সড়ক শিক্ষা প্রতিষ্ঠান নামকরণের দাবি জানান ।

Leave a Comment