২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে অনলাইনে ফল দেখতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফল প্রকাশের পরপরই অনেক শিক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। তাৎক্ষণিকভাবে সাইট ডাউন হওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সাময়িক এই সমস্যা হয়েছে এবং খুব শিগগিরই স্বাভাবিক হবে।
প্রতিটি বোর্ডের ফলাফল দেখার ওয়েবসাইট:
- ঢাকা শিক্ষা বোর্ড: www.dhakaeducationboard.gov.bd
- কুমিল্লা শিক্ষা বোর্ড: www.comillaboard.gov.bd
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড: www.bise-ctg.gov.bd
- রাজশাহী শিক্ষা বোর্ড: www.rajshahiboard.gov.bd
- যশোর শিক্ষা বোর্ড: www.jessoreboard.gov.bd
- বরিশাল শিক্ষা বোর্ড: www.barisalboard.gov.bd
- সিলেট শিক্ষা বোর্ড: www.sylhetboard.gov.bd
- দিনাজপুর শিক্ষা বোর্ড: www.dinajpureducationboard.gov.bd
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড: www.mymensingheducationboard.gov.bd
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড: www.bmeb.gov.bd
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড: www.bteb.gov.bd