৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের সম্ভাবনা

০ মতামত 36 views

বৃষ্টিপাত বাড়তে পারে, তাপমাত্রা কমার আভাস

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত:

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়,

রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়
দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী (বুধবার সকাল ৯টা থেকে):

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়,

এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়
একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Leave a Comment