মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

০ মতামত 43 views

নোবেল শান্তি পুরস্কারজয়ী ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (UKM)।

বুধবার কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক আয়োজনে চ্যান্সেলরের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন ড. ইউনূস।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ ডিগ্রি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বক্তব্য রাখেন এবং শিক্ষা ও সামাজিক উদ্ভাবনের মাধ্যমে টেকসই পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment