সাদাপাথর লুটপাটে মামলা, আসামি দেড় হাজার

০ মতামত 54 views

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে কোটি কোটি টাকার পাথর লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১ হাজার থেকে দেড় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাত দুষ্কৃতকারীরা গেজেটভুক্ত সরকারি পাথর কোয়ারি এলাকা থেকে অনুমোদন ছাড়া অবৈধভাবে কয়েকশ কোটি টাকার পাথর লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে এখনো জড়িতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

Leave a Comment