আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১,৭১,৬০১ টাকা। এছাড়া—
- ২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা
- ১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকা
- সনাতন পদ্ধতি: ১,১৬,১২৭ টাকা
এর আগে গত ২৪ জুলাই বাজুস ভরিপ্রতি ১,৫৭৪ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত স্বর্ণের দামে আর কোনো পরিবর্তন আসেনি।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, ২৩ জুলাই স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও আজ কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিতে ২,৮১১ টাকা।