আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরু

০ মতামত 35 views

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগপত্রে বলা হয়েছে—২০২৪ সালের ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা এবং ৫ আগস্ট হত্যার পর পাঁচজনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে ফেলার ঘটনায় তারা জড়িত।

Leave a Comment